সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন রিমন সিকদার

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বেহাল সড়কগুলো নিজস্ব অর্থায়নে সংস্কার করে পৌরবাসীর প্রশংসায় ভাসছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বর্ষা মৌসুমে খানাখন্দে ভরা সড়কগুলো সংস্কারে পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছালে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নেন। তাঁর এই জনকল্যাণমূলক কাজ কলাপাড়া পৌরসভার সাধারণ নাগরিকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘এ’ শ্রেণীর কলাপাড়া পৌরসভায় দীর্ঘ প্রায় তিন দশক পার হলেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষা এলেই ৯টি ওয়ার্ডের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয় বড় বড় খানাখন্দ। জমে থাকা নোংরা পানি আর কাদায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও চালকদের।

দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা এসব সড়কে যাতায়াতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন শ্রমজীবী মানুষসহ রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা। পৌরবাসীর এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। তিনি নিজস্ব ইটভাটা থেকে কয়েক ট্রাক ইট এনে নিজ খরচে সড়কগুলোর খানাখন্দ ভরাট ও সংস্কারের কাজ সম্পন্ন করেন।

রিমনের এই মহতী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ৩ নম্বর ওয়ার্ডের রিকশাচালক মানিক জানান, ভাঙা সড়কে রিকশা চালাতে গিয়ে প্রতিনিয়ত তাদের কষ্ট পেতে হতো। কলাপাড়া পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় ব্যক্তিগত উদ্যোগে করা এই সংস্কার কাজ তাদের বড় স্বস্তি দিয়েছে। অন্যদিকে, ব্যবসায়ী আরিফ সিকদার বলেন, সড়ক সংস্কার হওয়ায় এখন পণ্যবাহী যানবাহন সহজে চলাচল করতে পারছে।

কলাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পৌর কর্তৃপক্ষের তরফ থেকে সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে তার আগেই রিমন সিকদার ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেন। শহরকে ভালোবাসার এমন নজির সত্যিই প্রশংসনীয়।

নিজের এই উদ্যোগ সম্পর্কে হাজী আবুল হাসনাত রিমন সিকদার জানান, স্থানীয়দের দুর্ভোগ দেখে তিনি স্থির থাকতে পারেননি। সম্পূর্ণ নাগরিক দায়িত্ববোধ থেকে তিনি নিজের ইটভাটার ইট দিয়ে ভাঙা সড়কগুলো চলাচলের উপযোগী করেছেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন