সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে পৃথক দুটি ঘটনায় তাঁদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বুধবার রাতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন কলেজছাত্রী এবং অন্যজন কৃষক।

নিহত কলেজছাত্রীর নাম তুলী রানী সেন (১৬)। তিনি উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম এলাকার ঝুটন চন্দ্র সেনের মেয়ে এবং ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়ির পাশেই অবস্থান করছিলেন তুলী। এ সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাঁকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে উপজেলার কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৫৮) স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের পর তিনি সড়কের পাশে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম বলেন, ঘটনাগুলোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা বিস্তারিত তথ্য দিতে পারবেন।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তিদের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছসহ উপযোগী বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন