সারাদেশ
মানিকগঞ্জের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, জমিতে কাজ করার সময় দুর্ঘটনা
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (২১ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কৃষক হলেন কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির (৩০) এবং রফি মিস্ত্রীর ছেলে শহিদুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের পর থেকেই আকাশে মেঘ জমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ওই সময় কবির ও শহিদুল ইসলাম মাঠে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।
পরে আশপাশের কৃষকেরা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর বিষয়টি জানা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
১৯৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর