সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে জুয়েলার্সের দোকানে দেয়াল কেটে চুরি, কোটি টাকার স্বর্ণালঙ্কার লুটের দাবি

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২১ জুন, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী নগরের সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় একটি জুয়েলার্সের দোকানে দেয়াল কেটে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাবে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপার অলঙ্কার ও নগদ ২০ লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ। ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় জুয়েলার্স ব্যবসায়ীরা।

রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিবাগত রাতের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোরেরা প্রথমে পাশের আফিয়া জুয়েলার্সের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে আফিয়া জুয়েলার্স ও কারুশ্রী জুয়েলার্সের মাঝের সংযোগকারী দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে ঢোকে। এরপর দোকানে থাকা স্বর্ণালঙ্কার, রুপার অলঙ্কার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। তবে আফিয়া জুয়েলার্সে কোনো মূল্যবান মালামাল না থাকায় সেখান থেকে কিছু চুরি হয়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ এবং সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার সভাপতি জানান, প্রাথমিক হিসাবে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপার অলঙ্কার এবং নগদ ২০ লাখ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন