সর্বশেষ

সারাদেশ

নাটোরে ‘গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গণতন্ত্রকে শক্তিশালী করতে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে নাটোরে "গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) নাটোর শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে নীডা সোসাইটি ও ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার (ডিএইচআরডি) নাটোরের আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন অনির্বাণ কনভেনশন (এইচআরডিএন)-এর সভাপতি প্রভাতী রানী বসাক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।

এ সময় অনির্বাণ কনভেনশন (এইচআরডিএন)-এর কো-কনভেনারসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, সাবেক সভাপতি ফারাজি রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক মুক্তার হোসেন, জুলফিকার হায়দার জোজেফ, কামাল মৃধা এবং জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের অধিকার রক্ষায় কাজ করেন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে সমাজে সচেতনতা সৃষ্টি করেন।

তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত না হলে গণমাধ্যমের কার্যকর ভূমিকা বাধাগ্রস্ত হতে পারে। এজন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তথ্যপ্রাপ্তির অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা জরুরি।

কর্মশালায় মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা মত দেন, মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি-অনিয়ম প্রতিরোধে সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত বাস্তবায়ন সম্ভব।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন