সর্বশেষ

সারাদেশ

জামালপুর সীমান্তে ১৮ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ১০ জুন, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্ত এলাকায় ১৮ জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোররাতে কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, ভোরের দিকে সীমান্তবর্তী এলাকায় ১৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় উপস্থিত হয়ে বিজিবিকে সহযোগিতা করেন। ফলে ওই প্রচেষ্টা সফল হয়নি।

এর আগে গত রোববার রাতেও বড়াইবাড়ী সীমান্ত এলাকায় অনুরূপ একটি ঘটনায় ৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। সেখানেও বিজিবির তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

জানা যায়, সাম্প্রতিক সময়ে জামালপুর সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত কার্যক্রম প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ প্রবেশের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বর্তমানে জামালপুর বিজিবির আওতাধীন প্রায় ৭২ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৫টি বিওপির সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন