সর্বশেষ

সারাদেশ

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বুধবার, ১০ জুন, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল্লাহ সরদার (২১) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৯ জুন) মোংলা উপজেলার কাইনমারী এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল্লাহ সরদার মোংলার সাতঘরিয়া এলাকার আহমেদ সরদারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আব্দুল্লাহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরে তাকে মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অপরাধ স্বীকার করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ সরদারকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৫১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন