বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন করলেন সিটি প্রশাসক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশাল সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন ও স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
আজ দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, সিভিল সার্জন ডাঃ মঞ্জুর-ই-ইলাহী, সদর হাসপাতালের আরএমও ডাঃ মলয় কৃঞ বড়ালসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও নার্সবৃন্দ।
মতবিনিময় সভায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি রক্ষা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তিনি বলেন, “সু-চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ শুনে তা সমাধানের আশ্বাস দেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।
১৩৬ বার পড়া হয়েছে