সর্বশেষ

সারাদেশ

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আটক ও সাজাপ্রাপ্তরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়াপাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের সোহাগ (৩০)।

অভিযান সূত্রে জানা যায়, পৌর এলাকার মিয়াপাড়া থেকে শান্ত ও আজিজ মিয়াকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। একই সময়ে ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা নিষ্পত্তি করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে অতিরিক্ত ১২ দিন এবং সোহাগকে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন