সর্বশেষ

সারাদেশ

গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
স্টাফ রিপোর্টার, মেহেরপুর

শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক, মোবাইল গেম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ফুটবল দল ও ক্লাবের খেলোয়াড়দের মাঝে পর্যায়ক্রমে ফুটবল বিতরণ করা হবে। পাশাপাশি ক্রীড়াচর্চা, সুস্থ বিনোদন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রামনগর ফুটবল একাদশের খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী মো. সবুজ খান।

তিনি বলেন, বর্তমান সময়ে তরুণদের সামনে নানা ধরনের সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং নেতৃত্ব, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মো. সবুজ খান আরও বলেন, একজন সফল ক্রীড়াবিদ সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে পারেন। জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরীর উদাহরণ তুলে ধরে তিনি তরুণদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অনুশীলনের আহ্বান জানান।

ফুটবল পেয়ে রামনগর ফুটবল একাদশের অধিনায়ক দিহান বলেন, নতুন ফুটবল পাওয়ায় দলের খেলোয়াড়দের উৎসাহ বেড়েছে এবং নিয়মিত অনুশীলনের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার (৫ জুন) পশ্চিম মালসাদহ (৫ নম্বর ওয়ার্ড) ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝেও একটি ফুটবল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন শিহাব। তিনি বলেন, মাদক ও অনলাইন গেমিংয়ের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খেলাধুলা সবচেয়ে কার্যকর মাধ্যমগুলোর একটি। মাঠমুখী তরুণ প্রজন্মই পারে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সম্ভাবনাময় পেশাও হতে পারে। মেহেরপুরের কৃতী ক্রিকেটার ইমরুল কায়েসের সাফল্যের উদাহরণ তুলে ধরে তিনি তরুণদের খেলাধুলাকে ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাংনী উপজেলা শাখার উপদেষ্টা পারভেজ সাজ্জাদ, সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার এবং কার্যনির্বাহী সদস্য জায়েদ কবির, ইয়াসিন হাবিব ও ওয়াহিদুজ্জামান স্বপ্নীল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ বনি। তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের মাঝে ইতিবাচক জীবনবোধ গড়ে তোলা। পরিকল্পিত অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে ফুটবলও কর্মসংস্থান ও সাফল্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে।

স্থানীয়দের মতে, খেলাধুলার সরঞ্জামের অভাব ও পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা না থাকায় অনেক প্রতিভাবান কিশোর-তরুণ মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তাদের আবার খেলাধুলায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এমন সামাজিক উদ্যোগ আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন তারা।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন