সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে নাসির উদ্দিন পাটোয়ারীর অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের অভিযোগ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর আগমন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এনসিপির নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা এনসিপির উদ্যোগে দাউদপুর এলাকার কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনসিপির দাবি, অনুষ্ঠান চলাকালে সুলতান মাহমুদের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ সময় নেতাকর্মীদের ধাওয়া দেওয়া হয় এবং অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চ ভেঙে ফেলা হয়।

স্থানীয় এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেন, নাসির উদ্দিন পাটোয়ারীর আগমনকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচি পণ্ড করতেই এ হামলা চালানো হয়েছে।

তবে হামলা ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আইচ. এম সালাউদ্দিন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

ওসি আরও বলেন, ঘটনাস্থলে মঞ্চ ভাঙচুরের কোনো তথ্য তাদের কাছে নেই। ছাত্রদলের নেতারা নিজেদের একটি কর্মসূচির কথা জানিয়ে এনসিপির অনুষ্ঠানস্থল কিছুটা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। এরপর সেখানে কী ঘটেছে, সে বিষয়ে পুলিশের কাছে স্পষ্ট তথ্য নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন