সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে নজরদারি জোরদার, সক্রিয় বিজিবি ও স্থানীয়রা

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধে দিনরাত কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান

সীমান্তজুড়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, কিছু মানবপাচারকারী চক্র অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। অভিযোগ রয়েছে, জনপ্রতি ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নিয়ে এসব চক্র সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় নিয়মিত পুশইনের চেষ্টা প্রতিহত করা হচ্ছে বলে জানা গেছে। বিজিবির কঠোর নজরদারি এবং স্থানীয় জনগণের সতর্ক অবস্থানের কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত এলাকায় ছয়জনকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি প্রচেষ্টা প্রতিহত করা হয়। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর সক্রিয় ভূমিকার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি বলে জানা গেছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের আওতায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের প্রায় ৪৬ কিলোমিটার এবং মেহেরপুরের গাংনী সীমান্তের প্রায় ৩৬ কিলোমিটার এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তের বিভিন্ন বিওপিতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সংশ্লিষ্ট কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে সীমান্তসংলগ্ন ভারতের কিছু এলাকায় অবস্থানরত ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা হচ্ছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকায় সতর্কতা আরও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন