সর্বশেষ

সারাদেশ

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি, ভারতীয় সীমান্তে অবস্থান

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।

আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

১৬ বিজিবি সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে ভারতের ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে হাঁপানিয়া বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করতে দেখতে পায়।

জানা গেছে, আটকানো ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশব্যাক) প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন