সর্বশেষ

সারাদেশ

ফুটবল খেলার বিরোধে ভৈরব রেলস্টেশনে ৭ ঘণ্টার তাণ্ডব, পাঁচ ঘণ্টা বন্ধ ছিল চার রুটের ট্রেন চলাচল

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরব বাজার (জংশন) রেলস্টেশন এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে টানা সাত ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

আহতদের মধ্যে রয়েছেন ভৈরব রেলওয়ে থানার এসআই সাইফুল, এসআই জহুরুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, সুলতান মাহমুদ, মিন্টু মিয়া, মাহমুদুল হাসান ও দাউদ নবী। গুরুতর আহত হয়েছেন এসআই সাইফুল এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মুছা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ভৈরব পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের বাসিন্দা সোহেল মিয়ার ছেলে লিয়ামকে (১৭) মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও রেললাইনের পাথর নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রেলস্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষ চলাকালে হামলাকারীরা স্টেশনমাস্টারের কক্ষসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। রাত সোয়া ৯টা থেকে রাত ২টা পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশন ও পথে আটকা পড়ে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারাও হামলার শিকার হন। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভৈরব বাজার (জংশন) রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রাত ২টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন