রেলস্টেশন
গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশনের একটি বিশ্রামাগার থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন।