সর্বশেষ

সারাদেশ

গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মনতাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম এবং শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের সুজন মিয়াকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালতের রায়ে সাইফুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন