সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ১২শ' নেতা–কর্মীর বিএনপিতে যোগদান, ফুল দিয়ে বরণ 

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৩ জুন, ২০২৬ ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে প্রায় ১ হাজার ২০০ নেতা–কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩ মে) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন নতুন সদস্যরা। যোগদানকারীদের নেতৃত্ব দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান, জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন যোগদানকারীরা বলেন, তারা এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য ডা. কে. এম. বাবর বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিদের দলে স্বাগত জানানো হয়।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন