সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় নদীতে সন্তান ফেলে মায়ের ঝাঁপ, নিখোঁজ শিশু

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে নিজেও নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী।

তবে স্থানীয় নৌকার মাঝিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে শিশুটি।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম যমুনা খাতুন। তিনি সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হরিপুর সেতুর ওপর দাঁড়িয়ে যমুনা খাতুন প্রথমে তার চার মাস বয়সী ছেলে সন্তান সাইফ ওসমান হাদিকে নদীতে ফেলে দেন। এরপর তিনিও নদীতে ঝাঁপ দেন। এ সময় নদীতে থাকা কয়েকজন নৌকার মাঝি দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে উদ্ধারে খোঁজাখুঁজি চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, তার স্ত্রী কিছুদিন ধরে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে তিনি সেখান থেকে এসে এ ঘটনা ঘটান। তিনি দাবি করেন, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। এছাড়া শিশুর চিকিৎসা ও পারিবারিক বিষয় নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বিরোধ চলছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, উদ্ধার হওয়া নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন