সর্বশেষ

জাতীয়

বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, চলছে ফেরি : কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে বিরূপ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর পাটুরিয়া ও আরিচা এলাকায় শুরু হয় তীব্র ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টি। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

তবে আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন