সর্বশেষ

সারাদেশ

বরিশাল-ঢাকা মহাসড়কে মুখোমুখি ট্রাক সংঘর্ষ, দুই চালক আহত

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ২৪ মে, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর এলাকা থেকে ইটভাটার ইটবোঝাই একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক কাঁঠালতলা এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালকদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন