সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটার মেরিন ড্রাইভ এলাকায় বর্জ্য অপসারণে ফিরছে স্বস্তি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৭ মে, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভোগান্তি ও পরিবেশ দূষণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ।

তাঁর নির্দেশে পর্যটন এলাকার মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ব্লকে দীর্ঘদিন ধরে জমে থাকা পচা আবর্জনা ও দুর্গন্ধযুক্ত বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে ওই এলাকায় বর্জ্য জমে থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ ছিল।

বিষয়টি প্রশাসনের নজরে এলে ইউএনও তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করলে এলাকায় ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত উদ্যোগ নেওয়ায় পরিবেশের উন্নতি ঘটছে এবং পর্যটকদের চলাচলও স্বাভাবিক হচ্ছে। এ ধরনের পদক্ষেপের জন্য তারা ইউএনও মো. কাউছার হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচেতন মহলের মতে, পর্যটন এলাকার সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যকর উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে কুয়াকাটার ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন