সর্বশেষ

সারাদেশ

জৈন্তাপুর বাজারে টানা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)
রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)

বুধবার, ১৩ মে, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের জৈন্তাপুর বাজার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা।

বিশেষ করে সিলেট বাস স্ট্যান্ড সংলগ্ন ড্রেনের উপর গড়ে ওঠা অটোরিকশা স্ট্যান্ড পানি নিষ্কাশনে বড় বাধা সৃষ্টি করায় রাস্তার উপর পানি জমে গেছে।

সরেজমিনে দেখা যায়, বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে তা কাদায় পরিণত হওয়ায় পথচারী ও যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করলেও সমস্যাটির স্থায়ী কোনো সমাধান হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ড্রেনের উপর অস্থায়ীভাবে অটোরিকশা স্ট্যান্ড স্থাপন করায় পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে ডুবে যাচ্ছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

একাধিক ভুক্তভোগী জানান, “বৃষ্টি হলেই এই রাস্তায় হাঁটা যায় না। কাদা-পানিতে পড়ে যাওয়ার ভয় থাকে, আবার যানবাহন চলাচলও ব্যাহত হয়।”

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তাদের মতে, ড্রেন থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন