পঞ্চগড়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
বুধবার, ১৩ মে, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন।
পঞ্চগড় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান এবং দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম।
এ সময় বিভিন্ন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২৭ বার পড়া হয়েছে