সর্বশেষ

সারাদেশ

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালায় নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর আয়োজনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী ও গবেষণাভিত্তিক করতে হবে। টেকসই উৎকর্ষ অর্জনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং আন্তর্জাতিকীকরণে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাঁর মতে, ইউজিসি আয়োজিত এ কর্মশালা একটি সময়োপযোগী উদ্যোগ, যা উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অংশগ্রহণকারী শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন করা সম্ভব হবে।

প্রসঙ্গত, জাতীয় এ কর্মশালায় দিনব্যাপী পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান ও সফট স্কিল উন্নয়ন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন ও সংস্কার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন