সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ।
সভায় সুন্দরবনে জলদস্যুদের তৎপরতা বন্ধ, চাঁদাবাজি রোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদকসহ সকল ধরনের সামাজিক অবক্ষয় প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর, যানজট সমস্যা সমাধান, চিংড়ি মাছে জেলি পুশ রোধ, ট্রাক স্ট্যান্ড স্থাপন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং কুরবানির হাট স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসনের কার্যক্রম জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা পৌরসভার সিইও মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী এবং সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. তোফাজ্জেল হোসেনসহ অন্যান্যরা।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১২৭ বার পড়া হয়েছে