সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে নুরুল হক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে নুরুল হক হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।

রবিবার (১০ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মোস্তাছিনুর রহমান।

আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে গফরগাঁওয়ের শিলাসী গ্রামের নুরুল হকের বাড়ির পাশে একটি বড়ই বাগানে কয়েকজন ছেলে ফুটবল খেলছিল। খেলার এক পর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় লাগে। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ছেলেদের খেলা বন্ধ করে সেখান থেকে তাড়িয়ে দেন।

পরে ওই ছেলেদের স্বজন শাহবাজ মিয়া ও তার পরিবারের লোকজন এসে নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

সাক্ষ্য-প্রমাণ, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকিদের খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মাসুদুল আলম খান তান্না এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ.এইচ.এম. খালেকুজ্জামান।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন