সর্বশেষ

সারাদেশ

সীমান্তে অবৈধ প্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এছাড়া সীমান্ত এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবি নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানব পাচারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন