সর্বশেষ

জাতীয়

১৫ লাখ ডোজ হামের টিকাসহ ১০ ধরনের ভ্যাকসিন দেশে পৌঁছেছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ মে, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিনসহ ১০ ধরনের টিকার একটি নতুন চালান দেশে পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করেন।

বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে টিকার এই চালানটি পৌঁছে। মন্ত্রী জানান, হামের পাশাপাশি হাম-রুবেলা, ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা এই চালানে অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে সৃষ্ট সংকট নিরসনে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই চালান আনা হয়েছে। এছাড়া নিয়মিত স্টকের টিকাগুলো জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় টিকার ঘাটতি দেখা দিয়েছিল।

এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে এবং ভবিষ্যতে আর কোনো টিকার সংকট থাকবে না। তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হওয়ায় সরকার একটি নজির স্থাপন করেছে।

সরদার সাখাওয়াত হোসেন জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন