সারাদেশ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
কুড়িগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে জনসচেতনতা কার্যক্রম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ইউনিটের চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মুকুল মিয়া, মো. রফিকুল হায়দারসহ সংগঠনের যুব সদস্যরা।
লিফলেট বিতরণ শেষে আয়োজকরা অভিভাবকদের উদ্দেশে শিশুদের হাম রোগ থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
১৬৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর