সর্বশেষ

সারাদেশ

ভালুকায় ‘বাঁকাখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন, ১.৯ কোটি টাকা বরাদ্দ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ৩ মে, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার মল্লিকবাড়ি ও মেদুয়ারী ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ‘বাঁকাখাল’ (কুচখালী খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) সকালে খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)। এ উপলক্ষে উপজেলার সোয়াইল শান্তির বাজারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মহিদুল আলম এবং মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহিদুল আলম জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ কোটি ৯০ লাখ ৬৬৪ টাকা বরাদ্দে উপজেলার রূপির খাল থেকে খিরু নদী পর্যন্ত ৫ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হচ্ছে। কাজটি আগামী ২০ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে।

এছাড়া, মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি খাল খনন কাজের তদারকির দায়িত্ব পালন করবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন