সর্বশেষ

আন্তর্জাতিক

কুনার বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার অভিযোগ, নিহত ৭, আহত ৭৫

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ৭৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ও আহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন।

তালেবান প্রশাসনের দাবি, আহতদের মধ্যে অন্তত ৩০ জন কুনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম BBC এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

তবে পাকিস্তান সরকার এ অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের হামলার খবর ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

তালেবান সূত্রের দাবি, হামলায় মর্টার ও রকেট ব্যবহার করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, হামলায় যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, হামলার সময় পুরো ক্যাম্পাসজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন