সর্বশেষ

সারাদেশ

কৃষকদের অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবি বরিশালে

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে সেচ পাম্প ও হারভেস্টার সচল রাখতে কৃষকদের জন্য অগ্রাধিকারভিত্তিক ডিজেল সরবরাহের দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা কৃষি উৎপাদন সচল রাখা এবং জাতীয় পর্যায়ে খাদ্য সংকট এড়াতে রাষ্ট্রীয় উদ্যোগে কৃষকদের কাছে ডিজেল পৌঁছে দেওয়ার দাবি জানান। তারা বলেন, কৃষকদের জ্বালানি সংকট সমাধান না হলে কৃষি উৎপাদন ব্যাহত হবে, যা ভবিষ্যতে ভয়াবহ খাদ্য সংকটের সৃষ্টি করতে পারে।

এর আগে গত বুধবার রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল নিতে এসে দীর্ঘ সময় রোদে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হিটস্ট্রোকে আব্দুল আলাম (৫৬) নামের এক কৃষকের মৃত্যুর ঘটনার প্রতিবাদও জানানো হয় সমাবেশে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল নগরের সংগঠক অন্তু বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, বরিশাল নগরের সংগঠক কিশোর কুমার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ভূমিকা সরকার এবং ব্রজমোহন (বিএম) কলেজের সংগঠক মিনহাজ সরদার প্রমুখ।

বক্তারা বলেন, যে কৃষক দেশের মানুষের খাদ্য নিশ্চিত করতে ফসল উৎপাদন করেন, তাকে পাম্পে দাঁড়িয়ে ডিজেল সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে—এটি রাষ্ট্রের ব্যর্থতা। তাদের মতে, কৃষকের ক্ষেত্রে রাষ্ট্র সবসময়ই উদাসীন থেকেছে এবং কৃষি ও কৃষককে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি।

তারা আরও বলেন, গ্রামের কৃষকরা শহরে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ডিজেল সংগ্রহ করতে পারছেন না, ফলে তাদের উৎপাদিত ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে রাষ্ট্রীয় উদ্যোগে কৃষকের কাছে সরাসরি ডিজেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা, যাতে কৃষি উৎপাদন সচল থাকে এবং খাদ্য নিরাপত্তা বজায় থাকে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন