সর্বশেষ

সারাদেশ

আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর: বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়ায় ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নঈম জং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই ঘটনায় জড়িত অপর আসামি লোকমান পলাতক রয়েছেন। দুজনই বাংলাদেশ বেতারের আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনির তৃতীয় শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত নঈম জংকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোররাতে তাকে কবিরপুর রেডিও কলোনি এলাকা থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনিতে অনুপ্রবেশের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে লাঠি দিয়ে মারধর করেন নঈম জং ও লোকমান। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীর স্বজনরা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে নঈম জংকে গ্রেপ্তার করে। পলাতক আসামি লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন