সর্বশেষ

সারাদেশ

শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুর সদর উপজেলার বাবর ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নেওয়ার সময় ৮৩৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানসহ চারটি ড্রাম তেলও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাবর ফিলিং স্টেশন থেকে ব্যাটারিচালিত ভ্যানে চারটি ড্রামে প্রায় ৮৩৫ লিটার ডিজেল নেওয়া হচ্ছিল। এ সময় শেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভ্যানসহ তেল জব্দ করে এবং ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার ছয়ঘড়িপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে রবিন এবং গৌরীপুর এলাকার হরমুজ আলীর ছেলে জিয়াউর রহমান।

পরদিন বুধবার (২২ এপ্রিল) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এনডিসি) রাজিব সরকারের নেতৃত্বে বাবর ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের কার্যক্রমের সময় জব্দকৃত তেল ও আটক কর্মচারীদের উপস্থিত করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পরিবহনের অভিযোগে বাবর ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ফজলুল হকের নামে আরোপ করা হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জব্দ করা তেল ও ভ্যান পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে উপস্থাপন করা হয়। পরে জব্দকৃত ডিজেল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জরিমানা পরিশোধের পর আটক দুই কর্মচারীকে ছেড়ে দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (এনডিসি) রাজিব সরকার বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করে ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত ৮৩৫ লিটার ডিজেল বিক্রি করে ৯৬ হাজার ৪২৫ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেল অবৈধভাবে মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন