সর্বশেষ

সারাদেশ

মাগুরার ২ কন্যাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল বিএনপি

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ঘোষিত ৩৬ জনের মধ্যে মাগুরার দুই কন্যার নাম অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

তালিকায় মাগুরার দুই কন্যা—নেওয়াজ হালিমা আর্লি এবং নিপুন রায় চৌধুরীর নাম থাকায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তেই অভিনন্দনের ঢল নামে।

ঘোষিত তালিকার ৫ নম্বর সিরিয়ালে রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের প্রয়াত শিক্ষক আফসার উদ্দিন আহমদের কন্যা নেওয়াজ হালিমা আর্লি। অন্যদিকে ১১ নম্বর সিরিয়ালে রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবেড়িয়া গ্রামের বিএনপির কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা নিপুন রায় চৌধুরী।

বৈবাহিক সূত্রে নিপুন রায় চৌধুরী বর্তমানে ঢাকার বাসিন্দা এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির আন্দোলন-সংগ্রামের অন্যতম পরিচিত মুখ হিসেবে পরিচিত এবং একাধিকবার আন্দোলনে অংশগ্রহণের কারণে জেল-জুলুম ভোগ করেছেন।

অন্যদিকে, নেওয়াজ হালিমা আর্লি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ের রাজনীতি থেকে উঠে আসেন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সংসদে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া শালিখা উপজেলার শহীদুজ্জামান চাঁদ ও মোহাম্মদপুর উপজেলার সংগীতশিল্পী এমেলিয়া জামান সেতুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিক্রিয়া জানিয়ে তাদের প্রিয় দুই নেত্রীকে গুরুত্বপূর্ণ অবস্থানে মনোনীত করায় সন্তোষ ও গর্ব প্রকাশ করেন।

তারা মনে করেন, মাগুরার দুই কৃতি সন্তানকে জাতীয় রাজনীতিতে যথাযথ মূল্যায়ন করায় জেলার মানুষ গর্বিত। তাদের মাধ্যমে উন্নয়নবঞ্চিত মাগুরা জেলা ন্যায্য হিস্যা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন