সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ উদ্বোধন

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি বলেছেন, শুধুমাত্র টিকাদানের মাধ্যমেই শিশুদের হামের রোগ প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের সময় ভুল নীতির কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছিল। এছাড়া ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল, যা সে সময় করা হয়নি।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর মাত্র ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর সরকার দ্রুত চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। এর ধারাবাহিকতায় প্রথম ধাপে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা এবং দ্বিতীয় ধাপে দেশের ৫টি মহানগরীতে টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়। এরই অংশ হিসেবে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা প্রদান করা হবে।

সোমবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানা প্রমুখ।

২৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন