সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোবাসসহ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ জানায়, আন্তঃজেলা একটি ডাকাত দল অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসে করে পঞ্চগড়ে প্রবেশ করছিল। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত থেকেই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং একাধিক চেকপোস্ট স্থাপন করে নজরদারি বাড়ায়।

অভিযানের শুরুতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে প্রথমে দুইজনকে একটি মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরের দিকে উপজেলা সদর এলাকার সাতমেরা থেকে আরও আটজনকে আটক করে পুলিশ। ফলে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিকল্পিত ডাকাতির স্থান সম্পর্কে জানার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন