সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে ৬৪ হাজারের বেশি শিশুকে হাম টিকার লক্ষ্যে ২১ দিনের ক্যাম্পেইন শুরু

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে ৬৪ হাজারের বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যে ২১ দিনব্যাপী হাম টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার প্রধান অতিথি হিসেবে বায়তুশ শরফ মাদ্রাসায় এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা পরিষদ সদস্য অধ্যাপক দেব প্রসাদ চাকমা এবং রাঙামাটি পৌরসভার প্রশাসক মোবারক হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ।

সিভিল সার্জন তার বক্তব্যে জানান, ২১ দিনব্যাপী এই হাম টিকাদান ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৬৪,৩৩১ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, জেলার ১০টি উপজেলায় ১,২৭২টি টিকাদান কেন্দ্র এবং ৩৫৪টি স্কুলে এই কার্যক্রম পরিচালিত হবে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন