সর্বশেষ

সারাদেশ

পাবনার বেড়ায় আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নয়ন সরদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নয়ন বেড়া উপজেলার কুশিয়ারা দক্ষিণ পাড়ার মৃত ময়নাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

বেড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন জানান, নয়ন মাদকাসক্ত ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সকালে নয়নের বাড়ির পাশের একটি বাঁশবাগানের ভেতর আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন