সর্বশেষ

সারাদেশ

বরিশালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বরিশালেও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে অবগত হন।।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন