সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগে চিকিৎসককে মারধর, আটক ২

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ তুলে এক চিকিৎসককে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে জিমি আক্তার নামে এক রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. সঞ্জয় কুমার রায়কে দুই দফায় মারধর করেন বেলাল হোসেন ও নয়ন নামে দুই ব্যক্তি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় গত ১৭ এপ্রিল ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে আজ (১৮ এপ্রিল) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় রংপুর থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানানো হয়। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে ওসি জানান।

এদিকে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জরুরি বিভাগে বসে রোগীর ব্যবস্থাপত্র লিখছিলেন ডা. সঞ্জয় কুমার রায়। পাশে নার্স, হাসপাতালের কয়েকজন কর্মী এবং রোগীর স্বজনরা উপস্থিত ছিলেন। এ সময় দুই ব্যক্তি জরুরি বিভাগে ঢুকে চিকিৎসকের ওপর দুই দফায় মারধর ও গালাগাল করেন।

জানা গেছে, গত মঙ্গলবার (সদর উপজেলার ঝিটকিখুরা এলাকায়) আরাফাত ইসলামের স্ত্রী জিমি আক্তার (১৮) টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন পর, গত বৃহস্পতিবার বিকেলে রোগীকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে জরুরি বিভাগে অবস্থানরত ডা. সঞ্জয়ের ওপর হামলা চালান ওই দুই ব্যক্তি।

পরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয় এবং পঞ্চগড় সদর থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন