সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ের ৫০ নদী নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশে লেখক কর্মশালা অনুষ্ঠিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের ৫০টি নদ-নদী নিয়ে গবেষণাধর্মী একটি গ্রন্থ প্রকাশের লক্ষ্যে লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ‘কারিগর’ এই গবেষণা ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচিতে পঞ্চগড় জেলা প্রশাসন এবং জেলা পরিষদ সহযোগিতা করছে।

কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের এবং লেখক ও গবেষক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার।

আয়োজকরা জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো “আমাদের নদী যেন থাকে বহমান”—এই ভাবনাকে সামনে রেখে পঞ্চগড়ের নদ-নদীগুলোকে সরেজমিনে চিহ্নিত করা। পাশাপাশি নদীগুলোর ইতিহাস, ঐতিহ্য, মিথ, কৃষি ও অর্থনীতিতে অবদান, নদীর প্রভাবে সভ্যতার ক্রমবিকাশ, পরিবর্তনের চিত্র, প্রেক্ষাপট ও কারণ অনুসন্ধান করা।

এছাড়া নদীগুলোকে কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে একটি রূপরেখা ও প্রস্তাবনা তৈরি করাও কর্মশালার লক্ষ্য। আয়োজকদের মতে, জেলার লেখক-গবেষকদের অংশগ্রহণে এই কর্মসূচি বাস্তবায়িত হলে নদী নিয়ে আরও বেশি মানুষ যুক্ত হবে এবং তাদের কণ্ঠ ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

কর্মশালায় কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন