সর্বশেষ

সারাদেশ

উল্লাপাড়ায় চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি এমপি রফিকুল ইসলামের

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর এলাকার বিভিন্ন সড়কে যানবাহন থেকে টোকেনের মাধ্যমে চাঁদাবাজির ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

শনিবার সকালে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বক্তব্যে তিনি বলেন, উল্লাপাড়াকে চাঁদাবাজিমুক্ত করা তার নির্বাচনী অঙ্গীকার। পৌর শহরের নির্ধারিত বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো যানবাহন থেকে চাঁদা আদায় করা যাবে না।

তিনি আরও বলেন, যদি কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দীর্ঘদিন ধরে সাধারণ চালক ও শ্রমিকরা এ চাঁদাবাজির কারণে ভোগান্তিতে পড়ছেন বলেও তিনি উল্লেখ করেন।

রফিকুল ইসলাম খান জানান, এই পদক্ষেপের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের আস্থা বৃদ্ধি করা সম্ভব হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, পরিবহন শ্রমিকসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন