সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে বজ্রপাতে দুই উপজেলায় দুইজনের মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে এক যুবকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর প্রায় দুইটার দিকে পৃথক দুটি ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০) এবং গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী উজ্জল পেশায় একজন মুদি দোকানি ছিলেন। দুপুরে বজ্রপাতের সময় তিনি বোনজামাইয়ের ধানক্ষেত দেখতে পূর্ব কোনাপাড়া গ্রামে যান। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, নিহতের দাফনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে, গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে মমতাজ আলী খান জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, উস্থি ইউনিয়ন পাগলা থানার অধীনস্থ।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গফরগাঁও থানা থেকে বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন