সারাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোরে নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, পরিবারের সদস্যদের জিম্মি
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোরে নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও চোখ বেঁধে ফেলে।
ডাকাতরা ঘরের আলমারি থেকে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অপরাধীদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন