সর্বশেষ

সারাদেশ

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার প্রতিমন্ত্রী ফরহাদের 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৮:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিরোধী দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।

অথচ প্রধানমন্ত্রী সেনাবাহিনীর এক অনুষ্ঠানে স্পষ্টভাবে জানিয়েছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর ও প্রতিটি কথা বাস্তবায়ন করা হবে।

রবিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। দীর্ঘদিন পর বাংলাদেশের প্রায় পৌনে তের কোটি মানুষের সক্রিয় অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের দল বিএনপি ক্ষমতায় এসেছে। তিনি উল্লেখ করেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং সরাসরি প্রায় ৫১ শতাংশের বেশি ভোটার তাদের প্রতি সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, জনগণের এই সমর্থনকে ধারণ করে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

মতবিনিময় সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার-এর সঞ্চালনায় এবং মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, জিপি আব্দুল বারি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন