সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরের হাইমচরে আড়াই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম তীরবর্তী নীলকমল ইউনিয়নের ইশানবালা বাজার থেকে ২ লাখ ৫০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ অভিযান দল।

পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে অভিযানে অংশ নেওয়া হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে রোববার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ইশানবালা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয়নাল আবেদীনের একটি দোকান থেকে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে রাতেই হাইমচর নয়ানী কোস্টগার্ড আউটপোস্ট পন্টুন সংলগ্ন মাঠে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বারৈয়ের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন