সর্বশেষ

সারাদেশ

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ-গোলাগুলি: যুবদল নেতা রনিসহ ৩৭ জনকে মামলা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ 
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ 

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ) নামানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ৩৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুইজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১২ এপ্রিল) ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলেন— সারজিল আহম্মেদ অভি, আব্দুল হামিদ প্রধান, আব্দুস সালাম, আকাশ, সুমন মোল্লা রকেট, খায়রুল কবির জসিম, ইয়াসিন, মশিউর রহমান রনি, আলী রতন, মুরাদ হাসান, আদনান আজিজ প্রাপ্ত ও পল্লব।

এজাহার সূত্রে জানা যায়, চাঁদনী হাউজিং এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে ঝুট নামানোকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ৯ এপ্রিল সকালে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বাদীকে অবরুদ্ধ করে মারধর করে। একপর্যায়ে এলাকায় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় হামলার খবর পেয়ে বাদীর ছেলে রাকিবুল হাসান ঘটনাস্থলে গেলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি তার বুকের ডান পাশে বিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ইমরান (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনার পর উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্তের কাজ চলছে এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন