সর্বশেষ

আন্তর্জাতিক

১৫০ দিনের অচলাবস্থার অবসান, ইরাকের প্রেসিডেন্ট হলেন কুর্দি নেতা নিজার আমেদি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রায় ১৫০ দিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে ইরাক-এর নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি। শনিবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি বিপুল ব্যবধানে জয়লাভ করেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে)-এর প্রার্থী আমেদি ২২৭ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদের পান মাত্র ১৫ ভোট।

এই নির্বাচনের মাধ্যমে ২০০৩ সালে সাদ্দাম হোসেন-এর পতনের পর থেকে ইরাকের ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। দেশটির প্রচলিত ক্ষমতা বণ্টন ব্যবস্থায় প্রেসিডেন্ট পদটি কুর্দি সম্প্রদায়ের জন্য নির্ধারিত।

শপথের পর পার্লামেন্টে দেওয়া প্রথম বক্তব্যে নিজার আমেদি “ইরাক ফার্স্ট” নীতি ঘোষণা করেন। তিনি দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ইরাকের ভূখণ্ডে হওয়া হামলারও নিন্দা জানান।

৫৮ বছর বয়সী এই রাজনীতিক এর আগে রাষ্ট্রপতির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি পরিবেশমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট আগামী ১৫ দিনের মধ্যে পার্লামেন্টের বৃহত্তম জোটের মনোনীত প্রার্থীকে সরকার গঠনের আহ্বান জানাবেন। তবে প্রধানমন্ত্রী নির্বাচন ঘিরে এখনো রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ইরান-ঘনিষ্ঠ শিয়া দলগুলো নুরি আল-মালিকি-কে প্রার্থী হিসেবে চাইলেও এতে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে, যা ইরাকের রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে।


১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন