সাহিত্য
দুই পা নিয়েই জন্ম নেয়,
পৈচাশিক উল্লাস
লাকি জাদু
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুই পা নিয়েই জন্ম নেয়,
মানুষ নামের ছায়া,
মানুষ হবার সাধ জাগে না,
অন্ধ তার মায়া।
চোখে দেখে, মাতে উল্লাসে
তবু মানবতা হয় না জাগ্রত,
হৃদয় জুড়ে পাষাণ বাসা,
বিবেক থাকে নিঃশব্দ।
প্রাণ দেবার শক্তি নেই,
তবু নেয় সে প্রাণ,
খেলার ছলে রক্ত ঝরে—
কিসের এই অভিমান?
হাসির আড়াল নিষ্ঠুরতা,
উল্লাস পৈশাচিক,
মানব রূপে লুকিয়ে থাকে
অমানবিক সত্তা দীক্ষিত।
কোথায় তবে সেই মানুষ,
ভালোবাসার আলো?
কেনো আজও আঁধার ঘিরে,
মানবতা ঘিরে কালো?
জাগো বিবেক, ভাঙো ঘুম,
ফিরুক আলোর দিশা,
মানুষ হোক সত্যিকার—
এই হোক শেষ আশা।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন